29 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বিএনএ,কুষ্টিয়া : চর দখলকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুরে তৌহিদুল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এ মামলার প্রধান আসামি ইদ্রিস সরদার (৫৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ক্যাম্পের কমান্ডার খন্দকার গোলাম মর্তুজা।

গ্রেফতার ইদ্রিস সরদার মিরপুর উপজেলার নওদা খাদিমপুর এলাকার মৃত আব্দুল কাদের সরদারের ছেলে।

খন্দকার গোলাম মর্তুজা জানায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকায় পদ্মা নদীতে জেগে উঠা চর দখলকে কেন্দ্র করে আগ্নেয়‍াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এসময় তৌহিদুল সরদার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় সোমবার সকালে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যার ঘটনায় র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করলে মামলার এজাহারনামীয় প্রধান আসামি ইদ্রিস সরদারকে আটক করা হয়। পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় ।

বিএনএনিউজ / আরএস/হাসনা/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী