24 C
আবহাওয়া
১১:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার

সাভারে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার


বিএনএ, সাভার : ঢাকার সাভারে মস্তকহীন ও দুই হাতের কবজি কাটা অবস্থায় আনুমানিক ২০-২২ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

মরদেহের প্রায় ১৫০ গজ দূর থেকে দুই হাত ও মাথা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লায় সেতু নার্সারিতে মালিরা গাছে পানি দিতে যায়। তখন হঠাৎ মাথা ও দুই হাত বিচ্ছিন্ন এক তরুণীর মরদেহ দেখতে পেয়ে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন তারা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াজেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বা তিন দিন আগে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। তার বিচ্ছিন্ন হাত এবং মাথা একটি বস্তার ভেতর পাওয়া যায়। তবে কে বা কারা ওই তরুণীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।

এছাড়া ওই তরুণীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ/এইচ.এম/শাম্মী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে