30 C
আবহাওয়া
১০:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশ হত্যা, ছাত্রদল ও যুবদল নেতা গ্রেপ্তার

পুলিশ হত্যা, ছাত্রদল ও যুবদল নেতা গ্রেপ্তার


বিএনএ, ডেস্ক : ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল হক পারভেজকে হত্যার ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় নৃশংসভাবে পিটিয়ে পুলিশ সদস্য হত্যা মামলার অন্যতম আসামি ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

একই মামলার  অন্যতম আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে চাপাইনবাবগঞ্জ সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

এছাড়াও ফেনী মডেল থানাধীন ইসলামপুর এলাকায় ককটেল বোমা বিস্ফোরণ ও নাশকতা মামলায় ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার সহ তিন জন নাশকতাকারীকে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ চারজনকে শনিবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে আটক করা হয়। আটক অন্যরা হলেন- ফেনী পৌর যুবদল নেতা ফজলুল হক মুন্না ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের গাড়িচালক ইসমাঈল।

ফেনী জেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক ও পৌর যুবদল নেতাকে গ্রেপ্তারে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত