21 C
আবহাওয়া
১:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ধামরাইয়ে কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ধামরাইয়ে কারখানার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে একটি কীট নাশক তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১৫ জন।

শনিবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টায় উপজেলার কালামপুর বিসিক শিল্প নগরীর বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানার গোডাউনে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই স্টেশন অফিসার সোহেল রানা।

তিনি জানান, সকালে চারতলা বিশিষ্ট ওই কারখানায় ভয়াবহ আগুন লাগে। এসময় মুহুর্তের মধ্যে আগুন পুরো চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা, ধামরাই, সাভার, আশুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু আগুনের তীব্রতা বেশী হওয়ায় এখনো ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

তিনি আরও জানান, আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১৫ জন। তবে কিভাবে আগুন লেগেছে এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিএনএ /ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী