22 C
আবহাওয়া
১০:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ১৫ অক্টোবরের মধ্যে রাবিতে অছাত্রদের সিট ছাড়ার নির্দেশ

১৫ অক্টোবরের মধ্যে রাবিতে অছাত্রদের সিট ছাড়ার নির্দেশ

১৫ অক্টোবরের মধ্যে রাবি'র শামসুজ্জোহা হলের অছাত্রদের সিট ছাড়ার নির্দেশ

বিএনএ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে অছাত্র ও অনাবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে হল কর্তৃপক্ষ।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ শামসুজ্জোহা হলে অবস্থানরত অনাবাসিক এবং যে সকল আবাসিক ছাত্রের মাষ্টার্স পরীক্ষা শেষ হবার পরেও হলে অবস্থান করছে, তাদেরকে গত ০৮/০৯/২০২৩ তারিখে চিঠি দিয়ে হল ত্যাগের জন্য ৭ দিনের সময় দিয়ে পত্র প্রেরণ করা হয়; কিন্তু উক্ত পত্রের কোন জবাব না পাওয়ায় আগামী ১৫/১০/২০২৩ তারিখের পর যে কোন সময় অবৈধভাবে অবস্থানকারী এসব ছাত্রের বিরুদ্ধে হল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

বিজ্ঞপ্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলাম বলেন, “যাকে যেই আসনে হল কর্তৃপক্ষ বরাদ্দ দিবে, তাকে সেখানেই থাকতে হবে। যাদের ছাত্রত্ব নেই এবং অবৈধভাবে হলের রুমগুলোতে অবস্থান করছে, তাদেরকে হল প্রশাসন থেকে চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল যেন দ্রুত কক্ষ ত্যাগ করে। কোন রুমে কে থাকবে তার সিদ্ধান্ত নেবে হল কর্তৃপক্ষ; কাজেই সকল আবাসিক শিক্ষার্থীকে আমি হলের নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানাচ্ছি।”

আরও পড়ুৃন: ঢামেকে ৫ সন্তানের জন্ম দিলেন এক নারী

চলতি মাসেই বিশ্ববিদ্যালয়ের আরও ৫টি আবাসিক হলে অছাত্র, অনাবাসিক এবং বহিরাগত শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। হলগুলো হল: শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, শাহ মখদুম হল, সৈয়দ আমীর আলী হল এবং নবাব আব্দুল লতিফ হল।

বিএনএনিউজ/ সৈয়দ সাকিব/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!