28 C
আবহাওয়া
৩:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ঢামেকে ৫ সন্তানের জন্ম দিলেন এক নারী

ঢামেকে ৫ সন্তানের জন্ম দিলেন এক নারী

ঢামেকে ৫ সন্তানের জন্ম দিলেন এক নারী

বিএনএ, ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। এদের মধ্যে এক ছেলে ও চার মেয়ে নবজাতক। ভূমিষ্ঠ হওয়া পাঁচ নবজাতকের মধ্যে এক মেয়ে নবজাতকের মারা গেছে। অপর চারজন এনআইইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সকাল ১০টায় নরমাল ডেলিভারিতে এই পাঁচ সন্তানের জন্ম দেন নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামে সিএনজিচালিত অটোরিকশার চালকের স্ত্রী মানসুরা বেগম (২২)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আফরোজ শিলা।

আরও পড়ুন: কাপ্তাইয়ে বন্যহাতির মৃত্যু

তিনি বলেন, নরসিংদী থেকে একজন নারী আজ সকালে আমাদের গাইনি বিভাগে ভর্তি হন। এরপর তিনি পাঁচ নবজাতকের জন্ম দেন। এদের মধ্যে এক ছেলে ও চার মেয়ে নবজাতকের জন্ম দেন তিনি। জন্মের সময় এক মেয়ে নবজাতক মারা গেছে। অপর চারজনকে এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। জন্ম দেওয়া ওই নারী চিকিৎসাধীন রয়েছেন।

বিএনএনিউজ/ আজিজুল হাকিম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু