27 C
আবহাওয়া
৪:১২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আপিল করার শর্তে জামিন পেলেন কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আপিল করার শর্তে জামিন পেলেন কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আপিল করার শর্তে জামিন পেলেন কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

আদালত প্রতিবেদক: আদালত অবমাননার অপরাধে কুমিল্লার সাবেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়ার ৩ ঘণ্টার মাথায় তাকে জামিন দিলেন হাইকোর্ট।

সাজার বিরুদ্ধে আপিল করার শর্তে তাকে এক মাসের জামিন আদেশ দিয়েছেন আদালত।

এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) হাইকোর্টে স্থগিত থাকার পরও বিচারিক আদালতে চার্জ গঠন করে বিভিন্ন নির্দেশনা দিয়ে আদালত অবমাননার দায়ে কুমিল্লা জেলা জজ আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (বিচারক) সোহেল রানাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার এ অর্থ সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য বলেছেন।

আগামী ৭ দিনের মধ্যে তাকে ঢাকার সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছিলো। তিনি ওই ঘটনার পর পরই বদলি হয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন।

হাইকোর্টের বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আরও পড়ুন: ইলিশ শিকার বন্ধে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রায়ের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছিলো।

বিএনএনিউজ/ শহীদুল ইসলাম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ