22 C
আবহাওয়া
৯:১৯ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » এক লাখ টন সার আমদানির অনুমোদন

এক লাখ টন সার আমদানির অনুমোদন

বিসিআইসি’র আমদানি করা সার

বিএনএ, ঢাকা : তিন দেশ থেকে এক লাখ টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৭১৯ কোটি টাকা।

বুধবার (১২ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার আমদানিসহ আরও চারটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮২৪ কোটি টাকা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলো তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

অনুমোদন প্রস্তাবগুলোর মধ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লটে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব রয়েছে। এতে ব্যয় হবে প্রায় ২০৫ কোটি টাকা। এ ছাড়া রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে আনা হবে ৩০ হাজার টন ইউরিয়া। একই অঙ্কের অর্থ এখানেও ব্যয় হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!