29 C
আবহাওয়া
১০:০৪ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে প্রবাসী

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে প্রবাসী


বিএনএ, ঢাকা  রাজধানীর মৌচাক মোড়ে ওমান ফেরত আবুল হোসেন (৪০) নামের এক প্রবাসী অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে টাকা লাগেজসহ সবকিছু খুইয়েছেন। ।বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আমরা তাকে মৌচাক মোড় থেকে উদ্ধার করি। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।তাঁর কাছে থাকা কাগজপত্র থেকে জানতে পারি তিনি আজই ওমান থেকে ঢাকায় এসেছেন। এয়ারপোর্ট থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে আসার পথে মৌচাক মোড়ে তাকে সিএনজি থেকে ফেলে দেয়। মৌচাক মোড়ে অচেতন অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সিএনজিতে তাকে কিছু খাইয়ে অচেতন করে অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থাকা সবকিছু নিয়ে যায়। আমরা সিসিটিভির ফুটেজ দেখে অটোরিকশাটি শনাক্তের চেষ্টা করছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তার জ্ঞান ফিরলে সবকিছু জানা যাবে।’

তিনি আরও বলেন, ওই ব্যাক্তির বাড়ি চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলার কদমতলী গ্রামে। তার বাবার নাম মো. তাজুল হক।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!