27 C
আবহাওয়া
৪:৩৩ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নিত্যপ্রয়াজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি ভোক্তা অধিকার আন্দোলনের

নিত্যপ্রয়াজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি ভোক্তা অধিকার আন্দোলনের

নিত্যপ্রয়াজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি ভোক্তা অধিকার আন্দোলনের

বিএনএ,ঢাকা : তেল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন। মঙ্গলবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে পেঁয়াজ, চাল, তেল ও অক্সিজেনের দাম কমানোর দাবি জানান সংগঠনের নেতারা।

সংগঠনের সভাপতি আতা উল্লাহ খানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন, বাংলাদেশ জাতীয় লীগের কেন্দ্রীয় সভাপতি শাহরওয়ার ইফতেখার ফয়াদ, বাংলাদেশ স্বাধীনতা পাটির সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

মানববন্ধনে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির জন্য কে বা কারা জড়িত তাদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করার দাবি জানানো হয়। একই সঙ্গে পেঁয়াজ, চাল, তেল ও অক্সিজেনের সিন্ডিকেটকারীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানানো হয়।

বিএনএনিউজ২৪.কম/শহীদুল,আমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু