25 C
আবহাওয়া
১০:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা, বিশ্বজুড়ে মৃত্যু ও আক্রান্ত কমেছে

করোনা, বিশ্বজুড়ে মৃত্যু ও আক্রান্ত কমেছে


বিশ্ব ডেস্ক: চলমান মহামারি করোনায় সারা বিশ্বে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায়  ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বে ৪ হাজার ৬৪৯ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৭২ হাজার ৪৪২ জন।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩১ হাজার ৮৭৬ জন। ফলে বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৯০ লাখ ১০ হাজার ৮৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ১৫৩ জন।

সোমবার (১২ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।

সংস্থাটির তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৮৮৭ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৪ হাজার ২০৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট ২ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৮২০ জন সংক্রমিত হয়েছে। আর  ৬ লাখ ১ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে ।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ২৯৩ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮১৪ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৮১ লাখ ৫৩ হাজার ৫৪৫ জন। এর মধ্যে এক লাখ ৩৭ হাজার ৭৩৫ জন মারা গেছে।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত ৭৭ লাখ ৭৫ হাজার ৩৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ২ লাখ ১৬ হাজার ৪১৫ জন। আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং স্পেন দশম অবস্থানে রয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী