24 C
আবহাওয়া
১১:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » বদলি করা হলো পুলিশের ৪৩ কর্মকর্তাকে

বদলি করা হলো পুলিশের ৪৩ কর্মকর্তাকে

বদলি করা হলো পুলিশের ৪৩ কর্মকর্তাকে

বিএনএ,ঢাকা: অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। ক্ষমতার পালাবদলে পুলিশের সর্বস্তরে রদবদলের ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার পদের ২৬ জন ও সহকারী পুলিশ সুপার পদের ১৭ জনকে বদলি করল পুলিশ সদর দপ্তর।

বুধবার (১১ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর করার কথা বলা হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তর-বিভাগে ব্যাপক রদবদল চলছে। এর মধ্যে বুধবার সফর রাজ হোসেনকে প্রধান করে পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বিএনএনিউজ/ রেহানা/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে