27 C
আবহাওয়া
৭:২৫ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ায় তুর্কি পণ্য রপ্তানি দ্বিগুণ হয়েছে

রাশিয়ায় তুর্কি পণ্য রপ্তানি দ্বিগুণ হয়েছে


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ায় তুরস্কের পণ্য রপ্তানির পরিমাণ বেড়েই চলেছে, শুধুমাত্র আগস্ট মাসে তুরস্ক রাশিয়ায় ৭৩ কোটি ৮০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস তুরস্কের এক্সপোর্ট অ্যাসেম্বলির তথ্যের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত  বছরের একই মাসের চেয়ে এ বছরের আগস্ট মাসে রাশিয়ায় তুর্কি পণ্য রপ্তানি বেড়েছে শতকরা ৮৭.২ ভাগ। খবরে আরো বলা হয়েছে যে, তুরস্ক আগস্ট মাসে রাশিয়ায় পণ্য রপ্তানির ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করেছে।

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া থেকে চলে গেছে এবং শূন্যস্থান পূরণের জন্য তুরস্কের কোম্পানিগুলোকে আঙ্কারা সরকার অনুমতি দেয়। এর ফলে বাণিজ্য বেড়েছে এবং তারা তারা এই সুবিধা পেয়েছে।

গত মাসে তুরস্ক এবং রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক রোডম্যাপে সই করেছে যাতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বছরে এক হাজার কোটি ডলারের বাণিজ্য হবে। এছাড়া বাণিজ্যের মাধ্যম হিসেবে দুই দেশ রাশিয়ার মুদ্রার রুবলকে গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে! চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ ‘মক্কা-মদিনা ছাড়া পুরো সৌদি আরব হামলার জন্য উন্মুক্ত’- হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি