20 C
আবহাওয়া
৮:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আরও ৩ মৃত্যু , শনাক্ত ৫৩

চট্টগ্রামে করোনায় আরও ৩ মৃত্যু , শনাক্ত ৫৩


বিএনএ, চট্টগ্রাম :  গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে  আরও ৫৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। মারা গেছে  ৩জন । করোনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৭৪ শতাংশ।

করোনার খবর চট্টগ্রাম

রোববার (১২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এ তথ্য জানা যায়।

মারা যাওয়া  ৩ জনই বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৬৮ জন। এছাড়া নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে ৩০ জন মহানগর এলাকার এবং ২৩ জন বিভিন্ন উপজেলা এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ৮০১ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে করোনা সংক্রমণ কিছুটা নিম্নমুখী। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৩ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে চট্টগ্রামে।

আরওপড়ুন : করোনা আপডেট, কমেছে মৃত্যু ও সংক্রমণ

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী