34.2 C
আবহাওয়া
৫:৩৪ অপরাহ্ণ - জুন ২০, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মিশুকের ধাক্কায় শিশু নিহত

রাজধানীতে মিশুকের ধাক্কায় শিশু নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় খেলতে গিয়ে মিশুকের ধাক্কায় মরিয়ম(২) নামের এক শিশু মারা গেছে। শনিবার (১২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা শামীম জানান, মরিয়ম বিকেলে বাসার সামনে অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করার সময় হঠাৎ একটি মিশুক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আমাদের গ্রামের বাড়ি রংপুর জেলার লালমনিরহাট উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ীর কাজিরগাঁও এলাকায় ভাড়া থাকতেন। নিহত শিশু মরিয়ম বাবা-মায়ের একমাত্র সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ