27.3 C
আবহাওয়া
৩:৫৯ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » নিউইয়র্কে সালমান রুশদির ওপর হামলা

নিউইয়র্কে সালমান রুশদির ওপর হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : লেখক ও সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে।  শুক্রবার (১২ আগস্ট) নিউইয়র্ক স্টেটে এক অনুষ্ঠানে মঞ্চে তার ওপর এই হামলা চালানো হয়। খবর বিবিসির।

খবরে বলা হচ্ছে, সালমান রুশদীকে যখন শিটোকোয়া ইনস্টিটিউশনে একটি বক্তৃতার জন্য পরিচয় করিয়ে দেয়া হচ্ছিল, তখন একজন লোক মঞ্চ উঠে এই হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা এক ব্যক্তিকে দৌড়ে মঞ্চের দিকে যেতে দেখেন , এবং সালমান রুশদীকে পরিচয় করিয়ে দেয়ার সময় তিনি তাকে হয় ঘুষি মারেন, নয়তো ছুরিকাঘাত করেন।

অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, এসময় কিছু দর্শক দ্রুত মঞ্চের দিকে ছুটে যাচ্ছেন।

‘স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকে লেখক সালমান রুশদী অব্যাহতভাবে মৃত্যু হুমকির মুখে আছেন।

অনেক মুসলিম এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ