বিএনএ, ঢাকা: সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন।দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কংগ্রেস শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়। তিনি টানা পঞ্চমবারের মতো এই আঞ্চলিক ফুটবল সংস্থার শীর্ষ পদে আসীন হয়েছেন।
কাজী সালাউদ্দিন ২০০৯ সাল থেকে সংস্থাটির সভাপতির দায়িত্বে আছেন।
সাফের গঠনতন্ত্রে ৭০ বছরের বেশি কেউ কমিটিতে থাকতে পারবে না, এ রকম ধারা ছিল। তবে, গত বছর গঠনতন্ত্র সংশোধন করে এগুলো প্রত্যাহার করা হয়। তখন অনেকটাই নিশ্চিত ছিল সালাউদ্দিন আবার সভাপতি হচ্ছেন।
বিএনএ/ ওজি
![]()

