28.7 C
আবহাওয়া
১১:১৫ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬

মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬


বিএনএ, নোয়াখালী: মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ ইউরিয়া সার, ছোলা ও বুটের ডাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চরসংলগ্ন সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাসানচর একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় একটি সন্দেহভাজন কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৭ লাখ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা এবং ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়।

এ সময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা মালামাল, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ