27 C
আবহাওয়া
৭:০৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে ২৪ ঘটনায় করোনায় ১৪ জনের মৃত্যু

বরিশালে ২৪ ঘটনায় করোনায় ১৪ জনের মৃত্যু

বরিশালে ২৪ ঘটনায় করোনায় ১৪ জনের মৃত্যু

বিএনএ বরিশাল: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৭৭ জন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে বরিশালে একজন, পিরোজপুরে ২ জন ও বরগুনায় ৪ জন রয়েছে। সবমিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৬ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১১৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে মোট ৩৯৫ জন সুস্থ হয়েছে, যা নিয়ে এখন পর্যন্ত মোট ২২ হাজার ৮২৯ জন সুস্থ হয়েছেন বলে জানান ডা. বাসুদেব কুমার দাস।

হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১৭ জন ও করোনা ওয়ার্ডে ১১ জন ভর্তি হয়েছে। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২০৪ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৬ জন করোনা ওয়ার্ডে এবং ১৩৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯৩ জন করোনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে পজিটিভ শনাক্তের হার ৩৪ দশমিক ৭১ শতাংশ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন