25 C
আবহাওয়া
১২:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কানের দুলের বলি আট বছরের শিশু

কানের দুলের বলি আট বছরের শিশু

কানের দুলের বলি আট বছরের শিশু

বিএনএ, সাভার : সাভারে নিখোঁজের তিন দিন পর রাজিয়া সুলতানা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কানের দুল বন্ধক রাখা নিয়ে পারিবারিক কোন্দলের জেরে রাজিয়াকে পানিতে চুবিয়ে হত্যা করে তার খালু নাজমুল (২৬)। এঘটনায় নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত রাজিয়া রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবতি বিষ্ণুপুর এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে সাভারের তরফ রাজাঘাট এলাকায় রফিকের বাড়িতে পোশাক শ্রমিক বাবা-মায়ের সাথে ভাড়া থাকতো।

গ্রেপ্তার নাজমুল রংপুর জেলার পীরগাছা থানার চৌধুরানী এলাকার বাসিন্দা। তিনি নিহত রাজিয়ার আপন খালু।

পুলিশ জানায়, অভিযুক্ত নাজমুল ও রাজিয়া সুলতানাসহ তার বাবা মা একই এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতো। এক সময় নাজমুল রাজিয়ার মায়ের একজোড়া কানের দুল বন্ধকের কথা বলে বিক্রি করে দেয়। সেই কানের দুল বার বার ফেরত চাইলে ক্ষিপ্ত হয় নাজমুল।

পরে গত শুক্রবার (৯ জুলাই) বিকালে কাউকে না জানিয়ে রাজিয়া সুলতানাকে ঘুরতে নিয়ে যায় নাজমুল। পরে সাভারের তরফ রাজাঘাট এলাকার একটি ডোবার পানিতে চুবিয়ে হত্যার পর রাজিয়াকে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে।

রাজিয়াকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তার বাবা সাভার থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন। নাজমুল রাজিয়ার মায়ের কাছে ফোন করে বলে রাজিয়া তার কাছে আছে ভাল আছে।

এঘটনায় শনিবার জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলকে আটক করা হলে আজ ভোর রাতে রাজিয়াকে হত্যার কথা স্বীকার করেন। পুলিশ তাকে সাথে করে নিয়ে তরফ রাজাঘাটের একটি বিলের কচুরিপানার নিচ থেকে রাজিয়ার মরদেহ উদ্ধার করেন।

সাভার থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে নাজমুলের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়।বিএনএনিউজ২৪/ইমরান খান,আমিন

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী