31.5 C
আবহাওয়া
৭:০১ অপরাহ্ণ - জুন ১২, ২০২৬
Bnanews24.com
Home » খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা


বিএনএ, খুলনা : খুলনার লবণচরায় রফিক ওরফে ঢাকাইয়া রফিক নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে বারোটার দিকে লবণচরা থানাধীন মাথাভাঙ্গা কাজীপাড়া ১০ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিক দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গার রতন গাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত রফিক বটিয়াঘাটা উপজেলা বিএনপির বিএনপির একজন সক্রিয় সদস্য। তিনি ওই এলাকার রতন গাজীর ছেলে। দুপুরে নিজ এলাকায় আনিসের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রফিকের মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে বা কারা, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আটকে অভিযান চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ