25 C
আবহাওয়া
১১:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ইসলামী আন্দোলনের ফল প্রত্যাখ্যান

ইসলামী আন্দোলনের ফল প্রত্যাখ্যান


বিএনএ, বরিশাল: বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ। এছাড়া সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে দলটি।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সংবাদ সম্মেলনে সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছিল যে, সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আমাদের অনুরূপভাবে আশ্বস্ত করা হয়েছিল। আপনারা জানেন আমরা এমন একটা নিবন্ধিত রাজনৈতিক দল। পরিচ্ছন্ন রাজনীতি চর্চার ক্ষেত্রে বাংলাদেশে আমরা নজির স্থাপন করেছি। সেই সুবাদে চলমান নির্বাচনগুলোতে আমরা অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম।

তিনি আরও বলেন, রিটার্নিং অফিসারের কাছে গিয়ে অনেক সেন্টারের অভিযোগ দিলাম। সাজানো নির্বাচন। আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি বরিশাল ও খুলনার ভোট প্রত্যাখ্যান করেছি। এ ছাড়া রাজশাহী ও সিলেটে নির্বাচন প্রত্যাখ্যান করেছি।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলে মেয়র পদে বরিশালে ২০ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) পেয়েছেন ১২ হাজার ৭৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুল করীম হাতপাখা প্রতীকে তিন হাজার চার ভোট পেয়েছেন।

এদিকে খুলনায় এখন পর্যন্ত ১০৩ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪৯ হাজার ৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮৮০ ভোট।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী