23 C
আবহাওয়া
১:০৪ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়ায় বিয়ের বাস উল্টে নিহত ১০

অস্ট্রেলিয়ায় বিয়ের বাস উল্টে নিহত ১০


বিএনএ বিশ্বডেস্ক : অস্ট্রেলিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায়  ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। রোববার (১১ জুন) রাতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দেশটির ওয়াইন অঞ্চলে এই ঘটনা ঘটে।

সোমবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ওয়াইন অঞ্চলে বিয়ের বাস দুর্ঘটনায় পড়ার পর অন্তত ১০ জন মারা গেছেন এবং আরও ২৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহত বাসযাত্রীরা রোববার রাতে বিবাহ অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

পুলিশ বলছে, তারা দুর্ঘটনাস্থলের আশপাশের পরিস্থিতি খতিয়ে দেখছে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাসের চালককে গ্রেপ্তার করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান বলেছেন, বিয়ের অনুষ্ঠান শেষে অতিথিরা ‘সম্ভবত থাকার জন্য’ সিঙ্গেলটনে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা