24 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ ওমর সানির

জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ ওমর সানির

জায়েদ খানের বিরুদ্ধে শিল্পী সমিতিতে অভিযোগ ওমর সানি

বিএনএ ডেস্ক :  গুলি করার হুমকি দেয়ায়  জায়েদ খানের বিরুদ্ধে রোববার (১২ জুন) রাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন ওমর সানি।

অনেকদিন ধরেই অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করছিলেন অভিনেতা জায়েদ খান। এ নিয়ে জায়েদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমীর স্বামী ওমর সানি।গত শুক্রবার (১০ জুন) রাতে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলার সময় জায়েদকে চড় মারেন সানি। এই সময় ক্ষেপে গিয়ে পিস্তল বের করে সানিকে গুলি করার হুমকি দেন জায়েদ খান।

ওমর সানী বলেন, ‘আমি সব সময় আমার যেকোনো সংকটে চলচ্চিত্রের মুরব্বিদের পরামর্শ নিই। তারা যা বলেন সেভাবে সবাইকে জানিয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে