27 C
আবহাওয়া
১০:৫২ অপরাহ্ণ - মে ১২, ২০২৬
Bnanews24.com
Home » মার্কেট-শপিংমল খোলা রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত

মার্কেট-শপিংমল খোলা রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত


বিএনএ, ঢাকা : বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাত সাতটার মধ্যে দোকানপাট বন্ধের বাধ্যবাধকতা থাকলেও ঈদকে সামনে রেখে সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) থেকে ঈদের দিন পর্যন্ত সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় সরকার মার্কেট-শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এতে আরও বলা হয়, আমাদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন যে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণি বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে। তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ