বিএনএ , ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি ভোট চুরির কৌশল শিখেছেন শেখ হাসিনার কাছ থেকে! এমনকি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে হাসিনার সরাসরি পরামর্শে। গত রোববার রাতে চট্টগ্রাম মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত “গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ” শীর্ষক এক সেমিনারে এমনই সব চাঞ্চল্যকর এবং বিস্ফোরক দাবি করেছেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার প্রভাব নিয়ে ঠিক কী বললেন এই প্রবীণ নেতা?
“কর্নেল অলি আহমেদ দাবি করেছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে শেখ হাসিনার বড় ধরনের হস্তক্ষেপ রয়েছে। তিনি বলেন, ‘গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। সেখানেও বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে, হাসিনার পরামর্শ মতে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে।’
অলি আহমেদের মতে, শুধু পশ্চিমবঙ্গ নয়, খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নির্বাচনের ক্ষেত্রে, এই ‘ইঞ্জিনিয়ারিং’ কৌশল হাসিনার কাছ থেকেই শিখেছেন। এই দাবি রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।
এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ বলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে বক্তব্যগুলো দিয়েছেন, তা বাংলাদেশের জন্য অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক। শুভেন্দুকে ‘গরু’ আখ্যায়িত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেন, এই গরুটাকে সামলান।
সাবেক এই কর্নেল, অলির দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং মসজিদে হামলা চালানো হচ্ছে। এই চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারির আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেন তিনি।
তারেক রহমানকে উদ্দেশ্য করে, কর্নেল অলি আহমেদ বলেন, স্বৈরাচারের দোসররা সুকৌশলে আপনার চারপাশে ভিড় জমিয়েছে। এই বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটান।
তিনি আরও মনে করিয়ে দেন, নীতি-নৈতিকতা ও জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকা অসম্ভব। দেশের ৭০ শতাংশ মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না বলেও হুশিয়ারি দেন তিনি। একটি গল্পের মাধ্যমে এলডিপি চেয়ারম্যান, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে অদক্ষ উল্লেখ করেন।
বিএনএ/ সৈয়দ সাকিব
![]()

