বিএনএ, ডেস্ক: রাজবাড়ীতে পল্লী চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাবেক এক চেয়ারম্যানসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম মঙ্গলবার (১২ মে)এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন– বাবলু সরদার, টেকন সরদার ও গাজীয়ার সরকার।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর দেবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতর আলী, রায়হান সরদার, হাবিবুর রহমান ওরফে হবি সরদার, হেলাল খান, জিল্লুর রহমান ও জিয়া মণ্ডল।
রাজবাড়ীর গোয়ালন্দ থানার আতর আলী বাজারে পল্লী চিকিৎসক রেজাউল করিম ওরফে আবু ডাক্তারকে হত্যার ঘটনায় ২০১৯ সালে এ মামলা দায়ের করা হয়।
বিএনএ/ওজি
![]()

