31 C
আবহাওয়া
৪:১৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি


বিএনএ,কক্সবাজার: টেকনাফের নাফ নদীতে গুলি করে তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার দুপুরে টেকনাফের লেদা সংলগ্ন নাফ নদে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন, সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়ার বাসিন্দা।

এ বিষয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা বলেন, নাফ নদে মাছ শিকারে যাওয়া তার এলাকার স্থানীয় তিন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর আগে একইদিন সকালে মাছ শিকারে গেলে আরাকান আর্মি জেলেদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারের মাঝে দুঃচিন্তা বাড়ছে।

স্থানীয় জেলে মহিউদ্দিন বলেন, নৌকায় করে বাংলাদেশি তিন জেলে নাফ নদে যায়। এ সময় দুপুরে হঠাৎ করে মিয়ানমার সীমানা থেকে এসে আরাকান আর্মি গুলি চালায়। পরে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে জেলেদের নৌকাসহ ধরে নিয়ে যায়। এ ঘটনায় আশপাশে থাকা জেলেরা পালিয়ে আসে।

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী