27 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


বিএনএ, রাজশাহী বিশ্ববিদ্যালয়: আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩ হাজার ৫০৪ জন শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১২ হাজার ৭১২ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৪.১৩ শতাংশ।

শুক্রবার(১২ মে) দুপুরে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাবিতে ১৩৫০৪ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নিয়েছে ১২৭১২ জন শিক্ষার্থী। এতে অনুপস্থিত ছিলেন ৭৯২ জন শিক্ষার্থী। অর্থাৎ উপস্থিতির হার শতকরা ৯৪.১৩ ভাগ। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আঞ্চলিক কেন্দ্র হিসেবে সকাল ১১টায় শুরু হয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা যা শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। এছাড়াও আগামীকাল (শনিবার) ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ৬ মে ঢাবির কলা, আইন ও সামাজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে শেষ হয় সাড়ে ১২টা পর্যন্ত।

বিএনএ/ সাকিব,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ