24 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বরিশালে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বরিশালে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বিএনএ, বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় বাড়ির পাশে খালের পানিতে ডুবে মো. ওবায়দুল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওবায়দুল ওই গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

স্বজনরা জানায়, বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খালে পড়ে যায় ওবায়দুল। পরে স্বজনরা খালে নেমে খুঁজতে থাকলেও তার কোনো সন্ধান পায়নি। সন্ধ্যার দিকে শিশুটি ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব জানান, হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে শিশুটির মৃত্যুর বিষয়টি অবহিত করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ আইন অনুযায়ী স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে