28 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » নিত্য পণ্যের মূল্য সহনশীল রাখার আহ্বান রওশন এরশাদের

নিত্য পণ্যের মূল্য সহনশীল রাখার আহ্বান রওশন এরশাদের

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ

বিএনএ, ঢাকা : নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সহনশীল পর্যায়ে রাখার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এমপি।

বৃহস্পতিবার (১১ মে) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, গত কয়েক দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর  মূল্য বেড়ে  গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার ব্যাপারে কাজ করছে অনেক অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী। সরকারকে এই অসাধু সিন্ডিকেট ভাঙ্গতে হবে। সরকার বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে  দেয়ার পরেও সেটা মানা হচ্ছে না। বিক্রেতারা নির্ধারিত মূল্যের বেশী দামে পন্য বিক্রি করছে । অসাধু  বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

বিরোধী দলের নেতা অবিলম্বে সরকারকে সিন্ডিকেট সমুহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, টিসিবর দ্রব্য সামগ্রী আরো সঠিকভাবে ও ব্যাপকহারে দেশব্যাপী বিতরণ করতে সরকারের উদ্যোগ জোরদার করতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি