23 C
আবহাওয়া
৭:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিএনএ ডেস্ক, ঢাকা: শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, তার ছেলে সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসেসহ পরিবারের ১৫ জন সদস্যকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন কলম্বোর একটি আদালত।

বৃহস্পতিবার (১২ মে) কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। পাশাপাশি গত ৯ মে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রিজে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনাটির তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা, টেম্পল ট্রিজের সামনে সংঘাতের তদন্ত ও অবিলম্বে তার গ্রেপ্তার চেয়ে আদালতে একটি পিটিশন জমা পড়ে। সেই পিটিশনে প্রথম দু’টি দাবি মেনে নিলেও তৃতীয়টি ‘অপ্রয়োজনীয়’ উল্লেখ করে খারিজ করে দিয়েছে আদালত।

‘আদালত জানায়, যেহেতু তিনি (মাহিন্দা) ও তার পরিবারের সদস্যরা দেশে আছেন এবং প্রহরার মধ্যে রয়েছেন, তাই গ্রেপ্তার আদেশের প্রয়োজন নেই।

গণবিক্ষোভের মুখে গত ৯ মে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সর্বজেষ্ঠ্য সদস্য মাহিন্দা রাজাপাকসে। তবে পদত্যাগ পত্র জমা দেয়ার আগে তার সরকারি বাসভবনের সামনে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় সরকার সমর্থকদের একটি দল।

এ ঘটনার পর পুরো শ্রীলঙ্কা বিক্ষোভে ফেটে পড়ে। দেশজুড়ে পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ চলে বিক্ষোভকারীদের। দু’দিন ধরে চলা এই সংঘাতে নিহত হন সাত জন, আহত হন আরও তিন শতাধিক।

আহতদের অন্তত ২২৫ জন বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে বৌদ্ধ ও খ্রিস্টান সন্ন্যাসিরাও রয়েছেন।

সামরিক বাহিনীর হেলিকপ্টারে গত ১০ এপ্রিল ভোরে সপরিবারে কলম্বোর সরকারি বাসভবন ত্যাগ করেন মাহিন্দার রাজাপাকসে। শ্রীলঙ্কার উত্তরপূর্বাঞ্চলের উপকূলীয় শহর ত্রিনকোমালিতে নৌবাহিনীর ঘাঁটিতে বর্তমানে অবস্থান করছেন তারা।

বিএনএ/এআর

Loading


শিরোনাম বিএনএ
১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ...