29 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভয়েস অব আমেরিকা আপাতত বন্ধ হচ্ছে না

ভয়েস অব আমেরিকা আপাতত বন্ধ হচ্ছে না

ভয়েস অব আমেরিকা আপাতত বন্ধ হচ্ছে না

বিএনএ, ডেস্ক: যুক্তরাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ) এখনই বন্ধ হচ্ছে না। ট্রাম্প প্রশাসন এই সংস্থার বাজেট কমিয়ে দিয়ে ১২০০ জন কর্মী ছাঁটাই করতে চেয়েছিল। তবে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত সেই সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছে।

আদালতের মতে, এ ধরনের সিদ্ধান্ত ‘হঠকারী ও অযৌক্তিক’ এবং ভয়েস অব আমেরিকার মতো একটি ঐতিহাসিক সংবাদমাধ্যমকে হুট করে বন্ধ করা যায় না।

ভয়েস অব আমেরিকার সাংবাদিক, শ্রমিক ইউনিয়ন এবং গণমাধ্যম স্বাধীনতা রক্ষাকারী সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ এ সিদ্ধান্তের বিরুদ্ধে একযোগে আদালতে মামলা করে। তাদের দাবি, এই পদক্ষেপ প্রেস স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং সাংবাদিকদের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।

আদালতের আদেশে বলা হয়, এখন থেকে কাউকে ছাঁটাই, বাধ্যতামূলক ছুটিতে পাঠানো, অফিস বন্ধ করে দেওয়া বা বিদেশে কর্মরতদের দেশে ফিরিয়ে আনার মতো কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। পাশাপাশি ভয়েস অব আমেরিকার আওতাধীন অন্যান্য সম্প্রচারমাধ্যম, যেমন রেডিও ফ্রি ইউরোপ, রেডিও ফ্রি এশিয়া এবং রেডিও আফগানিস্তানের অর্থায়ন বন্ধের চেষ্টা করাও নিষিদ্ধ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ ছিল, ভয়েস অব আমেরিকা যথাযথভাবে ‘প্রো-আমেরিকান’ বা আমেরিকান মূল্যবোধ প্রচার করছে না, বরং ‘বামপন্থী’ ভাবধারা তুলে ধরছে। এমনকি তারা এ সংস্থাকে ‘দ্য ভয়েস অব র‍্যাডিক্যাল আমেরিকা’ বলেও অভিহিত করেছে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী