26 C
আবহাওয়া
৪:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার 

সাভারে ইয়াবা-হেরোইনসহ যুবক গ্রেপ্তার 

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩০৭

বিএনএ, সাভার : সাভারের আশুলিয়ায় ১০০ পিস ইয়াবা ও ২২ গ্রাম হেরোইন মেহেদী হাসান সাকিল (২৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে প্রিজন ভ্যানের মাধ্যমে অন্যান্য আসামিদের সাথে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার (১০ এপ্রিল) রাতে আশুলিয়ার নরসিংহপুর আলী হোসেন সুপার মার্কেটের ভাই ভাই ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান সাকিল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন মাতবরের ছোট ভাই। সে আশুলিয়ার ঘোষবাগ এলাকার আলী হোসেনের ছেলে।

মামলার এজহার সূত্রে জানা যায়, দোকানের আড়ালে কৌশলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল সাকিল। সে বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে ওই এলাকাসহ আশে পাশের এলাকায় খুচরা মাদক বিক্রি করত।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই নুর মোহাম্মদ খান বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আর কে কে জড়িত তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম

 

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের