25 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সাভারে মিনিবাস উল্টে নিহত ১

সাভারে মিনিবাস উল্টে নিহত ১


বিএনএ, সাভার : সাভারের আশুলিয়ায় গ্রামীন পরিবহনের একটি মিনি বাস উল্টে বাদশা (৩০) নামের একযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫/৭জন যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত বাদশার (৩০) বিস্তারিত পরিচয় ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গ্রামীণ পরিবহনের একটি মিনি বাস (ঢাকা মেট্রো-ছ- ১১-০৬৪৩) সন্ধ্যার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক হয়ে বাইপাইল থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিল। এসময় আশুলিয়ার বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাসটি উল্টে যায়। তখন ঘটনাস্থলেই বাদশা নামের এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও অন্তত ৫/৭ জন যাত্রী। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷

আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে সড়ক থেকে পরিবহনটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিএনএনিউজ/ ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী