29 C
আবহাওয়া
৫:৫১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি জিতল যেসব আসনে

বিএনপি জিতল যেসব আসনে


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত বেসরকারি ফলাফলে ৫টি আসনে জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। আসনগুলো হলো কিশোরগঞ্জ-৪, কুমিল্লা-৩, ঝিনাইদহ-১ এবং সুনামগঞ্জ-২, ভোলা-৩।

সুনামগঞ্জ-২ আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী নাসিরউদ্দিন চৌধুরী। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির। এর আগে ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মতিউর রহমান। রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারি ফলে আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

এদিকে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান এবং কুমিল্লা-৩ আসনে একই দলের মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জয়ী হয়েছেন।

ভোলা-৩ (লালমোহন তজুমদ্দিন) আসনে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম নির্বাচিত হয়েছেন। নিকটতন প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাঈমের থেকে ৯৬১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। এ নিয়ে মেজর হাফিজ সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

পটুয়াখালী-৪ বিএনপির প্রার্থী এবি এম মোশাররফ হোসেন বিজয়ী হয়েছেন। জয়পুরহাট-২ বিএনপির প্রার্থী আব্দুল বারী বিজয়ী। পিরোজপুর-২ আসনে আহম্মেদ সোহেল মঞ্জুর বিজয়ী হয়েছেন।

এছাড়াও বরিশাল-৩ (মুলাদি বাবুগঞ্জ) ধানের শীষের প্রার্থী অ্যাড. জয়নুল আবেদীন বিজয়ী হয়েছেন। সিলেট-৪ আসনের ১৭২ সেন্টারে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬ ভোট।

সংসদীয় আসন-২৯৯ (রাঙামাটি)-তে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান (ধানের শীষ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  ২১৩টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন এক লাখ ৯৯ হাজার ৮৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পহেল চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ