বিএনএ, বান্দরবান : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবান আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সর্বশেষ ৩০০ নং আসনে চার জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। তার মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাচিংপ্রু জেরী, লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ, শাপলা কলি নিয়ে নির্বাচন করছেন আবু সাঈদ মো. সূজা উদ্দীন, হাতপাখা নিয়ে নির্বাচন করছেন মো. আবুল কালাম আজাদ।
বালাঘাটা সরকারী প্রাথামিক বিদ্যালয়, বান্দরবান সরকারি কলেজ, বান্দরবান সরকারী আদর্শ প্রাথামিক বিদ্যালয়, শহর সরকারী প্রাথামিক বিদ্যালয়, বালাঘাটা সরকারী প্রাথামিক বিদ্যালয় সকালে ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি কিছুটা কম। বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্র গুলো ভোটারের উপস্থিতি বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে।
যারা ভোট দিতে আসছেন দ্রুত ভোট দিয়ে বের হয়ে আসছেন।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনী।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনের ৭টি উপজেলা,২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪৪২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন। নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৬৭ জন। পাশাপাশি পোস্টাল ভোটার রয়েছেন ৪ হাজার ৬৮১ জন।
জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৭টি। এর মধ্যে ১৫৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটকক্ষ রয়েছে ৭২৯টি। এসব কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থাপনার আওতায় এনেছে। উপজেলা ভিত্তিক হেলিসর্টি কেন্দ্রগুলো হলো: রোয়াংছড়ি (১টি), রুমা (২টি), থানচি (৭টি) এবং আলীকদম (১টি)।
লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশীদ জানান, ৩০০ নং বান্দরবান সংসদীয় নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে সেনাবাহিনীর ৪৫০ জন সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১০০ জন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর ৫০ জন সদস্য। (পুলিশ) এর ১৩০০ জন সদস্য।
বিএনএনিউজ/এইচ.এম
![]()

