27 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের খরচ ৭ গুণ বেশি

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের খরচ ৭ গুণ বেশি

১১ ঘণ্টা পর সচল হলো মোবাইল ইন্টারনেট

বিএনএ, ঢাকা : ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় প্রায় ৬ দশমিক ৯ গুণ বেশি অর্থ খরচ করতে হয়। ভিপিএন সেবাদানকারী প্ল্যাটফর্ম সার্ফ শার্ক প্রকাশিত গ্লোবাল ইন্টারনেট ভ্যালু ইনডেক্স (আইভিআই) শীর্ষক একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে ইন্টারনেট ব্যবহারে কোনো দেশ কেমন খরচ করে, তার একটি ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় প্রথম স্থানে আছে ইসরায়েল, দ্বিতীয় সিঙ্গাপুর এবং তৃতীয় ডেনমার্ক, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারের ব্যয় সবচেয়ে কম এই তিন দেশে। আর তালিকায় বাং বাংলাদেশ বিশ্বের মধ্যে ৮৩তম এবং আঞ্চলিকভাবে তৃতীয় অবস্থানে আছে।

সার্ফ শার্ক বলছে, বাংলাদেশের ইনডেক্স ০.০১০৫, যা বৈশ্বিক গড় ইনডেক্স থেকে প্রায় ৮৬ শতাংশ কম। এর অর্থ, বাংলাদেশিদের ইন্টারনেট সেবা পেতে অতিরিক্ত অর্থব্যয় করতে হচ্ছে এবং এ ক্ষেত্রে বিশ্বের মাত্র ২৪ শতাংশ দেশ বাংলাদেশের চেয়ে বেশি অর্থব্যয় করে।

সার্ফ শার্কের ইন্টারনেট ভ্যালু ইনডেক্স হিসাবের জন্য প্রতি দেশের ইন্টারনেটের গতিকে ওই দেশের নাগরিকদের ইন্টারনেট ক্রয়ক্ষমতা দিয়ে ভাগ করা হয়। ভাগফল থেকে নির্ধারণ করা হয় কোনো দেশের নাগরিকরা ইন্টারনেটের জন্য অতিরিক্ত অর্থব্যয় করছে কি না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের