22 C
আবহাওয়া
৮:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ট্রাকের ধাক্কায় মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ট্রাকের ধাক্কা

বিএনএ, ঢাকা: মিনি ট্রাকের ধাক্কায় মো. হাসান সনি (৭) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে দিকে নরসিংদীর নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা রনি প্রধান জানান, আমার ভাতিজা মাদরাসা থেকে আমার ভাইয়ের দোকানে টিফিনের জন্য আসছিল। সে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে আমার ভাতিজা গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার কাঙ্গালিয়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।

বিএনএ/ আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!