25 C
আবহাওয়া
১:১০ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন পদে দেয়া হয়েছে: তথ্যমন্ত্রী

অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন পদে দেয়া হয়েছে: তথ্যমন্ত্রী

বিএনপি রমজানের পবিত্রতা নষ্ট করছে: তথ্যমন্ত্রী

বিএনএ: একজন অসাধারণ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা না থাকায় বিএনপি রাষ্ট্রপতি পদ নিয়ে আগ্রহ না থাকার কথা বলছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠকের সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, মোহাম্মদ সাহাবুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি বিচার ও আইন বিষয়ে বিশেষজ্ঞ। পদ্মাসেতু নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগ ও চাপের মুখে দেশের স্বার্থে তিনি দৃঢ়তা দেখিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবকিছু বিবেচনা করে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তাকে মনোনয়ন দিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাষ্ট্রপতির মনোনয়ন নিয়ে আগ্রহ নেই। তাদের সব আগ্রহ তারেক রহমান এ খালেদা জিয়া নিয়ে। তাদের দাবি তারেক ও খালেদা জিয়ার মুক্তি নিয়ে। গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের আগ্রহ না থাকায় তারা রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে বিরুপ মন্তব্য করেছে।

পদযাত্রার নামে বিএনপি যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলো। জনগনের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথের দল হিসেবে মাঠে থাকবে। যে কোন বিশৃঙ্খলা প্রতিহত করবে।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী