21 C
আবহাওয়া
২:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ১২ কেজি গাঁজাসহ আটক ২

গাজীপুরে ১২ কেজি গাঁজাসহ আটক ২


বিএনএ, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১। শুক্রবার রাতে কালিয়াকৈর থানার হরতকিতলা চন্দ্রা ওভারব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন, মো. ফয়সাল এবং মো. সাফায়েত উল্যাহ।

শনিবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল কালিয়াকৈর থানার হরতকিতলা গ্রামের চন্দ্রা ওভারব্রিজের পশ্চিম মাথায় হাজী মোহাম্মদ আলী সুপার মার্কেট-৩ এর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপরে অভিযান চালিয়ে মো.ফয়সাল এবং মো. সাফায়েত উল্যাহকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, চারটি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।

মাদক কারবারি ওই দুই জন একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

বিএনএনিউজ/এম. এস. রুকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী