23 C
আবহাওয়া
১১:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জামিনে মুক্ত রন শিকদার

জামিনে মুক্ত রন শিকদার

জামিনে মুক্ত রন শিকদার

বিএনএ,ঢাকা : সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারকে জামিন দিয়েছেন আদালত। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এই আদেশ দিয়েছেন। মানবিক কারণে তাকে জামিন দেয়া হয়েছে বলে উল্লেখ করেছেন আদালত। এখন তিনি বাবার জানাজায় অংশ নিতে পারবেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার মো. জাফর হোসেন বলেন, এই মামলায় আসামি রন হক সিকদারকে পাঁচ হাজার টাকা মুচলেকায় আগামী ১০ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

এর আগে শুক্রবার (১২ ফেব্রূযারি) সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর পর তাকে আদাললতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের এসআই রিপন উদ্দিন আসামি রন হককে কারাগারে আটক রাখার আবেদন করেন।উভর পক্ষের শুনানি শেষে তাকে জামিন দেন আদালত।

বুধবার (১০ ফেব্রুয়ারি) তার বাবা সিকদার গ্রুপের মালিক জয়নুল হক সিকদার দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উল্লেখ্য, এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে গত বছরের ১৯ মে গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

মামলার বিবরণীতে বলা হয়, গেল বছরের ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখে ও তাদের হত্যার চেষ্টা করে। পরে সাদা কাগজে সই নিয়ে তাদের ছেড়ে দেয়।

মামলার বিবরণীতে আরো বলা হয়, সিকদার গ্রুপ এক্সিম ব্যাংকের কাছে ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব দেয়। এর বিপরীতে সিকদার গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে গেলে ওই দুই কর্মকর্তাকে আটক করে নির্যাতন করে রন ও তার ভাই দিপু। এ ঘটনায় মামলা হলে দেশ ছেড়ে পালিয়ে যান রন হক সিকদার ও দিপু হক সিকদার।

বিএনএ/এসবি/আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা