বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারের রাখাইনে একটি হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ফ্রান্স-ভিত্তিক বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এএফপি জানায়, সামরিক জান্তা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে বিমান থেকে বোমা ফেলে জান্তা বাহিনী।
ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন অং এই পরিস্থিতিকে ‘খুবই ভয়াবহ’ বলে উল্লেখ বলেন, এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। নিহতের সংখ্যা আরও বাড়বে। আহত হয়েছেন আরও ৬৮ জন।
এ দিকে রাখাইন রাজ্য প্রায় সম্পূর্ণরূপে আরাকান আর্মির (আআ) নিয়ন্ত্রণে রয়েছে।
বিএনএ/ ওজি
![]()

