31 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে দুইদিনব্যাপী ‘ইইই ডে’ এর উদ্বোধন

নোবিপ্রবিতে দুইদিনব্যাপী ‘ইইই ডে’ এর উদ্বোধন

নোবিপ্রবিতে দুইদিনব্যাপী 'ইইই ডে' এর উদ্বোধন

বিএনএ, নোবিপ্রবি: উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইইই অ্যাসোসিয়েশনের উদ্যোগে উদযাপিত হচ্ছে দুইদিনব্যাপী ‘ইইই ডে-২০২২’। রোববার(১১ ডিসেম্বর) সকালে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
নোবিপ্রবিতে দুইদিনব্যাপী 'ইইই ডে' এর উদ্বোধন

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী, প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক ড. ফিরোজ আহমেদ, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুব্রত ভৌমিক এবং বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।

উদ্বোধন শেষে ইইই ডে উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে প্রজেক্ট শোকেস, পোস্টার প্রেজেন্টেশন এবং লাইন ফলোয়িং রোবট কনটেস্ট ও গেমিং কন্টেস্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে বিভাগটির শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিটি ইভেন্ট শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের আগামীকাল উৎসবের দ্বিতীয় দিনে পুরস্কৃত করা হবে।নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং টার্নারি মার্টের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব।

বিএনএ/ শাফি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী