26 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » উপসচিব পদে ২৪০ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদে ২৪০ কর্মকর্তার পদোন্নতি

জনপ্রশাসন মন্ত্রণালয়

বিএনএ, ঢাকা: প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৪০ জন কর্মকর্তা।

শনিবার (১১ নভেম্বর) এ পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ৯ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী তাদের ওএসডি করা হয়েছে। আলাদা আদেশে পরে তাদের পদায়ন করা হবে।

চলতি সপ্তাহের মধ্যে নির্বাচনের তফশিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপরই শুরু হবে নির্বাচনকালীন সরকার। এরমধ্যে প্রশাসনে বড় ধরনের এ পদোন্নতি দেওয়া হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উপসচিবের স্থায়ী পদ আছে সাড়ে আটশর মতো। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়ায় বর্তমানে উপসচিবের সংখ্যা বেড়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর ১৯৩ জন উপসচিবকে যুগ্ম সচিব এবং গত ১১ ডিসেম্বর ১২৮ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার।

গত ২৩ এপ্রিল ২৬৭ জন জ্যেষ্ঠ সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ২০১৬ সালের ২৭ নভেম্বর অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবের তিন স্তরে পদোন্নতি পান ৫৩৬ কর্মকর্তা।

তার আগে ২০১৬ সালের মে মাসে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে ২১৭ কর্মকর্তা এবং ২০১৫ সালের জুনে উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পদে আরও ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার।

২০০৯-১৪ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিভিন্ন ধাপে জনপ্রশাসনের ২ হাজার ৫২৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছিল।

গত সরকারের আমলে পদোন্নতি পাওয়া দুই হাজার ৫২৮ কর্মকর্তার মধ্যে সচিব পদে ৭৮ জন, অতিরিক্ত সচিব পদে ২৯৩, যুগ্ম সচিব পদে এক হাজার ৯১ এবং উপসচিব হিসাবে ১ হাজার ৬৬ জন পদোন্নতি পান।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে