21 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » আইসল্যান্ডে ১৪ ঘন্টায় ৮০০ বার ভূমিকম্প

আইসল্যান্ডে ১৪ ঘন্টায় ৮০০ বার ভূমিকম্প


বিএনএ, ডেস্ক :ইউরোপের দেশ আইসল্যান্ডে মাত্র ১৪ ঘণ্টার মধ্যে ৮০০ বার ভূমিকম্পের ঘটনা ঘটেছে।বার্তাসংস্থা এএফপি জানায়,শুক্রবার(১০ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেইকানেস উপদ্বীপে এ  ভূমিকম্প ঘটে।৮ শতাধিকবার ভূমিকম্পের  পরপরই অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে বলেছে, গ্রিন্ডাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে তীব্র ভূমিকম্পের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাতীয় পুলিশপ্রধান।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এ পর্যন্ত যে ভূমিকম্পগুলো হয়েছে, তার চেয়েও শক্তিশালী ভূকম্পন আঘাত হানার আশঙ্কা রয়েছে এবং এই ঘটনার ধারাবাহিকতা অগ্ন্যুৎপাত সৃষ্টি করতে পারে।

আইসল্যান্ডিক মেট অফিস (আইএমও) জানিয়েছে, ‘কয়েক দিনের মধ্যে’ এই অগ্ন্যুৎপাত ঘটতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি হলে গ্রিন্ডাভিকের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী