26 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় ডিসের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজয় দাশ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পদুয়া ইউনিয়নের স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অজয় দাশ উপজেলার একই ইউনিয়নের হিন্দুপাড়া এলাকার মেঘ নাথের ছেলে।

জানা গেছে, উপজেলার পদুয়া স্কুল রোড এলাকায় ডিসলাইনে কাজ করছিলেন অজয় দাশ। কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের হালচাল: সংসদীয় আসন-২৫৯ (কুমিল্লা-১১)

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সোহেল বলেন, বুধবার দুপুর ১২টার দিকে অজয়কে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, অজয় নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের