27.5 C
আবহাওয়া
১:১৩ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা আপডেট: আরও ৬০৬ মৃত্যু, শনাক্ত দেড় লাখ

করোনা আপডেট: আরও ৬০৬ মৃত্যু, শনাক্ত দেড় লাখ

করোনায় একদিনে ১৩৯৬ মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় গত ২৪ ঘন্টায় সারা বিশ্বে আরও ৬০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৫১ হাজার ৪৪৫ জন। এ নিয়ে বিশ্বে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৬৫ লাখ ৬১ হাজার ৮১৯ জনে। । মহামারির শুরু থেকে এ পর্যন্ত ৬২ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৮৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩২ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৫৭ জন। দেশটিতে এখন পর্যন্ত ৬৯ লাখ ৩ হাজার ৬১০ জনের করোনা শনাক্ত এবং ১১ হাজার ৫৮৪ জন মারা গেছেন।

দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে রাশিয়া। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৬ জন। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬৬১ জনের। এ নিয়ে রাশিয়ায় মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১২ লাখ ১৮ হাজার ৯৯৩ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ২৯৫ জনের।

এছাড়া মোট মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ব করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২০ জন। এ সময়ে মারা গেছেন ৪১ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ লাখ ৮৭ হাজার ৯৭৬ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬