29 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রিং আইডি পরিচালক সাইফুলের জামিন নামঞ্জুর

রিং আইডি পরিচালক সাইফুলের জামিন নামঞ্জুর


বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে সাইফুল ইসলামের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচের আদেশ দেন। ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রনপ কুমার জামিন নামঞ্জুরের বিষয়টি জানান।

গত ১ অক্টোবর রাজধানীর গুলশান থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৫ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। ওইদিন সাইফুল ইসলামের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির দিন সোমবার ধার্য করেন।

রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রিং আইডির বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি।

জানা যায়, রিং আইডির অবৈধ কার্যক্রম সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হয়। কমিউনিটি জবস খাতে অ্যাডভারটাইজমেন্ট দেখে উপার্জনের কথা বলেই এ প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। কমিউনিটি জবস খাত থেকে গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ, জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন ই-কমার্স সাইটের মতো তারাও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছ থেকে ই-ওয়ালেট এর মাধ্যমে লেনদেন পরিচালনা করে আসছিলো।

বিএনএ নিউজ/এসবি, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী