29 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা 

আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২২ পোশাক কারখানা 


বিএনএ, ঢাকা : আশুলিয়া শিল্পাঞ্চলে ২২টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া, বেশ কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় ২২টি কারখানা ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া, বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে আছেন।’

পুলিশ সুপার বলেন, আজ এখন পর্যন্ত কোনো কারখানার শ্রমিকরা সড়কে নামেননি। আমরা আশঙ্কা করছি, যদি বড় গ্রুপের কোনো কারখানা থেকে শ্রমিকরা কাজ না করে বেরিয়ে পরে তখন যেকোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।

আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় পার্ল গার্মেন্টস বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ খুলেছে। তবে শ্রমিকরা ফিরলেও কাজ না করে বসে আছেন। কারখানার সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের দেখা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম?